শনিবার, ২০ এপ্রিল, ২০১৩


তেজপাতা সুগন্ধি মসলা। কাঁচাপাতার রং সবুজ আর শুকনো পাতার রং বাদামি। এটি শুধু মসলা হিসেবেই পরিচিত নয়, এর অনেক ঔষধি গুণও আছে।

উপকারিতাঃ

* পানিতে তেজপাতা দিয়ে সিদ্ধকরে সেই পানি দিয়ে গোসল করলেত্বকের

অ্যালার্জি সমস্যা কমবে।

* ৭ গ্রাম তেজপাতা ৪ কাপ পানিতে সিদ্ধ করে ২ কাপ করে নিন। এরপর ওই পানি দিয়ে গড়গড়া করুন। গলাভাঙা দ্রুত ঠিক হয়ে যাবে।

* প্রতিদিন রং চায়ের সঙ্গেতেজপাতা খেলে ত্বকের সতেজতা ঠিক থাকবে।

* চোখ ওঠা ও ফোড়া হলে তেজপাতা সিদ্ধ পানি ব্যবহার করলে উপকার পাবেন। এ ছাড়া ফোড়ার ওপর তেজপাতা বেটে প্রলেপের মতো করে দিলে ব্যথা কমবে।

* তেজপাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাই তেজপাতার গুঁড়া, শসা, মধু, দই ও লেবুর রস মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিন।

* যাদের সময় কম তারা তেজপাতার গুঁড়া গোলাপজলে মিশিয়েও তা দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন।

* সাবানের পরিবর্তে তেজপাতা বাটা শরীরে মেখে গোসল করুন। এতে ময়লা পরিষ্কার হবে।

* তেজপাতা চূর্ণ দিয়ে দাঁত মাজলে মাড়ির ক্ষত দ্রুত চলে যাবে। 

নিজে উপকৃত হলে শেয়ার করে প্রোফাইলের বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন