যখনই পড়তে বসছি আর ঠিক তখনই আমার জানালার ফাক দিয়ে চাদটা বারবার উকি দিয়ে যাচ্ছে,কি করে যে চাদটাকে বোঝাই আমি এখন আর কবিতা লিখি না,কাব্যও লিখিনা,ওসব তো বহু আগেই ছেড়ে দিয়েছি যেদিন সে সব মায়া ছেড়ে আমার কাছে থেকে দূরে বহুদূরে হারিয়ে গেল ঠিক সেদিন থেকে.............না না আমার কোন খোলা চিঠিও নেই তার উদ্দেশ্যে,সত্যি বলছি এখন চোখের অশ্রুগুলোও কেমন বেঈমানী করে আমার সঙ্গে,অবশ্য অশ্রুগুলোকেও এখন আর দোষ দেই না,তাকেই বা দোষ কি লাভ?সবাই যখন একে একে ছেড়ে যাচ্ছে তখন সেই বা কেন শুধু শুধু নিঃসঙ্গ হয়ে আমার পাশে পড়ে থাকবে???তাই আজ আবার চিত্কার করে বলতে ইচ্ছা করছে "কি পেলাম তোমায় ভালবেসে???"
collected
collected

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন